প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত ৪ মাসে মৃত্যুর এ সংখ্যা সর্বনিম্ন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জনে। অপরদিকে করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪.৬৯ শতাংশে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।তাদের তথ্যমতে সোমবার ২৬, রোববার ৪৩, শনিবার ৩৫, শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫১ বুধবার ৫১ ও মঙ্গলবার ৩৫ জন মানুষের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন মানুষ।গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ২৭ শতাংশ।
২৪ ঘণ্টায় যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ১০ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৩, রাজশাহীতে ৩, খুলনায় ২, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। তবে রংপুরে ও বরিশাল বিভাগে কোনও মৃত্যু হয়নি।গত বছরের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় দেশে। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম জনের মৃত্যু হয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ সেপ্টেম্বর ২০২১ /এমএম





