Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ক্রমে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ছেলে শরৎ।গত চার মাস ধরেই তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে শরৎ বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন আব্বার এ চিকিৎসা কার্যক্রম দীর্ঘ মেয়াদি।তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীর গতিতে। কয়েকদিন পরপরই আমার সঙ্গে টেলিফোনে কথা বলছেন। তার স্মৃতিশক্তি অনেকটাই ঠিক আছে। সবার সম্পর্কেও খোঁজখবর নেন।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ জুলাই ২০২১ /এমএম

 


Array