Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছু হলেও ঘটে। তেমনটাই হয়েছে মিথিলার ক্ষেত্রে। যে গুঞ্জন উঠেছিল, তা সত্যিও হলো। স্বামী সৃজিতের ছবিতে না হলেও পরিচালক রাজর্ষি দে’র ছবিতে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে মিথিলাকে। ছবির নাম ‘মায়া’। এখানে মিথিলা অভিনয় করবেন নাম ভূমিকায়। শিগগিরই শুটিং শুরু হবে।

‘মায়া’ অভিনেত্রী মিথিলার প্রথম ভারতীয় সিনেমা হতে চলেছে। শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। মিথিলার পাশাপাশি কলকাতা থেকে এই ছবিতে অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।

এই সিনেমায় বাংলাদেশ থেকে মিথিলাকে নেয়া প্রসঙ্গে পরিচালক রাজর্ষি দে বলেন, ‘চিত্রনাট্য লেখার সময়ই ‘মায়া’ চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে তার কিছু কাজ দেখে তাকে এ চরিত্রের জন্য নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য পাঠাই। তিনি সেটা খুব পছন্দ করেন।’

তবে সোশ্যাল মিডিয়ায় কানাঘুষা চলছে, পরিচালক স্বামী সৃজিত মুখার্জীর সুপারিশেই এই ছবিতে সুযোগ পেয়েছেন মিথিলা। সৃজিত চাইছেন, স্ত্রীকে বাংলাদেশের পাশাপাশি কলকাতার ইন্ডাস্ট্রিতেও প্রতিষ্ঠিত করতে। যদিও এ ব্যাপারে মিথিলা বা সৃজিত কোনো মন্তব্য করেননি।

সিনেমার নায়িকা হিসেবে মিথিলা নতুন মুখ। এর আগে তিনি টেলিভিশন নাটক, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। বড় পর্দার জন্য প্রথম কাজ করেন চলতি বছরই অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিতে। সেখানে তার নায়ক নিরব হোসেন। শুটিং শেষ হয়ে বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯  জুলাই ২০২১ /এমএম

 


Array