Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এবারের আসরে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। এদিন দলের হয়ে খেলতে নামেন দলীয় অধিনায়ক লিওনেল মেসি। আর তাতেই হয়েছে রেকর্ড। আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

এর আগে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল সাবেক সতীর্থ জাভিয়ের মাশ্চেরানোর। গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেমেই তার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি। এবার রেকর্ড নিজের করে নিলেন সময়ের সেরা এই তারকা ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে তার খেলা ম্যাচ সংখ্যা এখন ১৪৮টি। সেখানে মাশ্চেরানো খেলেছেন ১৪৭টি ম্যাচ।

সেরা চারে উঠার লড়াই আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে ইকুয়েডরকে পেয়েছে। সেদিন আবারো মাঠে নামবেন মেসি। ফলে সংখ্যাটা হয়ে যাবে ১৪৯। আর সেমিফাইনালে খেলতে পারলেই আর্জেন্টিনার জার্সিতে প্রথম ফুটবলার হিসেবে ১৫০টি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

এদিকে আর্জেন্টিনার জার্সিগায়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডও লিওনেল মেসির। এখন পর্যন্ত ১৪৮ ম্যাচ খেলে সর্বোচ্চ ৭৫টি গোল করেছেন তিনি। সেখানে দ্বিতীয় অবস্থানে থাকা গ্যাব্রিয়েল বাতুস্তুতার চেয়ে ২১টি বেশি গোল তার। বাতুস্তুতা আর্জেন্টিনার হয়ে ৭৭টি ম্যাচ খেলে করেছিলেন ৫৪টি গোল।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ জুন ২০২১ /এমএম

 


Array