Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  অভিনেতা হিসাবে বেশ পরিচিত মীর সাব্বির। পরিচালনার দিকে ইদানীং একটু বেশি মনোযোগ দিলেও অভিনয়টা নিয়মিতই চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে থেকে ‘বাজিমাত’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন তিনি।নাটকটি পরিচালনা করছেন মুসাফির রনি। এ নাটকে মীর সাব্বিরের সঙ্গে জুটি বেঁধেছেন মৌসুমী হামিদ। নাটকটি আজ থেকে আরটিভিতে প্রচার শুরু হচ্ছে। চলবে প্রতি শুক্র থেকে সোমবার রাত ১০টায়।

এতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা মীর সাব্বির বলেন, ‘এই ধারাবাহিকে আমি মুরাদ চরিত্রে অভিনয় করছি। এরই মধ্যে টানা বেশ কয়েকদিন শুটিংয়ে অংশ নিয়েছি। ভালো একটি কাজ হয়েছে।’ মৌসুমী হামিদ বলেন, ‘এ ধারাবাহিকের গল্পে এখনো বেশ ধারাবাহিকতা আছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে।’ এ নাটক ছাড়াও আগামী কুরবানি ঈদের জন্য নির্মিত কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ দুই অভিনয়শিল্পী।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ মে ২০২১ /এমএম

 


Array