Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলা‌দেশ‌কে আরও ৬ লাখ ডোজ ক‌রোনার ভ্যাকসিন উপহার হি‌সে‌বে দি‌চ্ছে চীন। এই টিকা বাংলাদেশ‌কে দেওয়া চীনের দ্বিতীয় টিকা উপহার।শুত্রবার (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‌য়ের কাছে টিকার জন্য কূট‌নৈ‌তিক পত্র দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌ন। তারই প‌রি‌প্রেক্ষি‌তে আজ টে‌লি‌ফো‌নে পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন‌কে বাংলা‌দে‌শে‌কে ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান ওয়াং ই।এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ মে ২০২১ /এমএম


Array