Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের খেলা শেষে সেমিফাইনালিস্ট কারা তা জানতে উৎসুক ফুটবলপ্রেমীরা।তবে করোনার কারণেই কোয়ার্টার ফাইনালের আগেই ড্র করে রাখা ছিল। তাই কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর পরই নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা চার দল হলো— স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও ফরাসি চ্যাম্পিয়ন দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)আগামী ২৭ বা ২৮ এপ্রিল জিনেদিনে জিদানের রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে থমাস টুখেলের চেলসি।

সেমিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে পাচ্ছে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ। একই দিনে নেইমার-এমবাপ্পেদের পিএসজির সঙ্গে লড়াইয়ে নামবে ম্যানসিটি।এর পর ৪ বা ৫ মে ফের চেলসির মুখোমুখি করিম বেনজেমার রিয়াল। একই দিনে ম্যানসিটি ও পিএসজির লড়াইও উপভোগ করবে ফুটবলবিশ্ব।

এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে পেরেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে গত চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল পিএসজি। জার্মানের শক্তিশালী দল বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপার স্বাদ নেওয়া হয়নি নেইমারদের।

এবার সেই বায়ার্নকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিতে উঠল পিএসজি। ফাইনালে উঠতে তাদের সামনে এবারের বাধা ম্যানসিটি।এদিকে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপা জেতা রিয়ালের সামনে এবার ১৪তম শিরোপার হাতছানি। চেলসিকে হারাতে পারলেই ফাইনালে পিএসজি বা ম্যানইউকে পাবেন জিদানের শিষ্যরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ এপ্রিল ২০২১ /এমএম

 


Array