প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: লোকে কে কী বলল, তাতে তাদের কিছুই যায় আসে না। এই ভাবটা একেবারেই স্পষ্ট টলিউডের তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের চলন-বলনে। দুজনের সম্পর্ক বন্ধুত্বের সংজ্ঞায় আপাতত সংজ্ঞায়িত। অনেকেই তাতে প্রেমের রঙ লাগিয়েছে ঠিকই, কিন্তু সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তারা।
নায়ক যশ দাশগুপ্ত এখন বিজেপির তারকা প্রার্থী। অন্যদিকে, নুসরাত জাহান লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের সঙ্গে। পশ্চিমবঙ্গে চলমান বিধানসভার নির্বাচনকে ঘিরে করে রাজ্য রাজনীতি যেখানে বিজেপি-তৃণমূলের কাদা ছোঁড়াছুঁড়িতে উত্তাল, সেখানে যশ-নুসরাত বিন্দাস। দুজনের বন্ধুত্বে এতটুকু আঁচ পড়েনি।
তাইতো দুজনের ইনস্টাগ্রামে দেখা গেল একই ডিনারের ছবি। যা দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি সুস্বাদু কোনো ফাইভ স্টার হোটেলের ডেসার্ট। যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘টেবিলে আমার ফেবারিট খাবার, আর সঙ্গে ফেবারিট যশ দাশগুপ্ত’। সেই পোস্ট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে যশ লিখেছেন, ‘তোমার তৃপ্তি আমি খুবই গুরুত্ব দিয়ে দেখছি’।
বোঝাই যাচ্ছে অতি সম্প্রতি একসঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন যশ-নুসরাত। বিরোধী পক্ষরা কী একসঙ্গে বসে ডিনার লাঞ্চ বা মিষ্টিমুখ করতে পারে না? কিন্তু ভোটের মুখে এহেন ছবি অনেকের চোখে ভালো লাগেনি। যশ জানিয়েছিলেন, রাজনীতি এবং তাদের বন্ধুত্ব দুটি সম্পূর্ণ ভিন্ন মেরু। নিজেদের সম্পর্ক কখনোই লুকিয়ে রাখেননি তারা।
স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরাত জাহানের বিবাহবিচ্ছেদ, যশের সঙ্গে গাঢ় হয়ে ওঠা বন্ধুত্ব, এরপর নির্বাচনে যশের যোগদান। চর্চায় থাকা এই জুটির বন্ধুত্ব আদৌ দীর্ঘপ্রসারি হবে কিনা, তা নিয়ে নানা মন্তব্য করেছেন অনেকে। কিন্তু সেই সব মন্তব্যকে ব্যাকস্টেজে রেখে গত রবিবার ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আবহে একসঙ্গে সময় কাটিয়েছেন যশ-নুসরাত।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৬ এপ্রিল ২০২১ /এমএম





