Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার।রোববার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন অভিনেতা।আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসাও করাচ্ছেন বলে জানিয়েছেন অক্ষয়।

টুইটে অক্ষয় লেখেন, সবাইকে জানাতে চাই যে, আজ সকালেই আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। সব রকম কোভিডবিধি মেনে নিজেকে একেবারে আলাদা করে রেখেছি। এখন কোয়ারেন্টিনে আছি। চিকিৎসা চলছে।তিনি আরও লেখেন, আমার সংস্পর্শে যারা এসেছিলেন তারা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৪ এপ্রিল ২০২১ /এমএম


Array