Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ‘জীবনের সেরা সময় পার করছি’- বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে এমনটাই লিখলেন বলিউডের প্রথম সারির গায়িকা শ্রেয়া ঘোষাল। খুব শিগগির মা হতে চলেছেন এই তারকা কণ্ঠশিল্পী। সন্তানের অপেক্ষায় আপাতত তাই মনের সুখে দিন কাটছে তার।

বেবি বাম্পের ছবি শেয়ার করে শ্রেয়া সেটির ক্রেডিট দিয়েছেন স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে। সেই ছবি দেখে শুভেচ্ছা বার্তায় সোশ্যাল মিডিয়ার পেজ ভরিয়ে দিয়েছেন গায়িকার ভক্তরা।

এদিকে, নিজের নাম থেকে ‘শ্রেয়া’ আর স্বামী শিলাদিত্যর নাম থেকে ‘আদিত্য’ নিয়ে অনাগত সন্তানকে শ্রেয়াদিত্য বলে ডাকছেন নামেই ডাকছেন গায়িকা। শ্রেয়ার সোশ্যাল মিডিয়ার পোস্টেও এই নামই ঘোরাফেরা করছে।

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছেলেবেলার বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন বলিউড গায়িকা। এ বছর হতে চলেছেন সন্তানের অভিভাবক। বিয়ের আগে দীর্ঘ ১০ বছর প্রেমের সম্পর্কে ছিলেন শ্রেয়া ও শিলাদিত্য।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ মার্চ ২০২১ /এমএম


Array