প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে ঘরবন্দি ‘রকস্টার’ খ্যাত বলিউড অভিনেতা রণবীর কাপুর। এদিকে, তার প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাটও নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। যদিও তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। কিন্তু রণবীর কাছে না থাকায় তাকে ভিষণই মিস করছেন নায়িকা। বড্ড একা লাগছে তার।
গত বছর ভারতে লকডাউন ঘোষণার পর থেকেই একসঙ্গে একফ্ল্যাটে থাকতে শুরু করেন বলিউডের এই সময়ের অন্যতম লাভবার্ডস রণবীর ও আলিয়া। কিন্তু অদৃশ্য করোনার কারণে আপাতত তারা কিছুদিনের জন্য একে অন্যের থেকে আলাদা রয়েছেন। যেটা সহ্য হচ্ছে না আলিয়ার। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মেজর মিসিং’।
ওই ছবিতে দেখা যায়, একটা পুরুষ হাতের ভেতরে একটি মেয়ে হাত। ওই হাত দুটির একটি যে আলিয়া ভাটের এবং অন্যটি রণবীর কাপুরেরই, কমেন্ট বক্সে তা নিশ্চিত করে বলে দিয়েছেন দুই তারকার ভক্তরা। এছাড়া, আলিয়া কাকে মিস করছেন, তাও বুঝতে পেরেছেন নেটিবাসী। তাই, করোনা জয় করে আলিয়া-রণবীর শিগগিরই এক হোক, এই প্রার্থনাই করেছেন সকলে।
সম্প্রতি একসঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই তারকা জুটি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাটের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’র পরিচালক সঞ্জয় লীলা বানসালিও। সেখান থেকেই করোনায় আক্রান্ত হন রণবীর কাপুর। এরপর শোনা যায়, নির্মাতা বানসালিও করোনায় আক্রান্ত। তবে আলিয়ার করোনা নেগেটিভ।
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে ঘরবন্দি ‘রকস্টার’ খ্যাত বলিউড অভিনেতা রণবীর কাপুর। এদিকে, তার প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাটও নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। যদিও তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। কিন্তু রণবীর কাছে না থাকায় তাকে ভিষণই মিস করছেন নায়িকা। বড্ড একা লাগছে তার।
গত বছর ভারতে লকডাউন ঘোষণার পর থেকেই একসঙ্গে একফ্ল্যাটে থাকতে শুরু করেন বলিউডের এই সময়ের অন্যতম লাভবার্ডস রণবীর ও আলিয়া। কিন্তু অদৃশ্য করোনার কারণে আপাতত তারা কিছুদিনের জন্য একে অন্যের থেকে আলাদা রয়েছেন। যেটা সহ্য হচ্ছে না আলিয়ার। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মেজর মিসিং’।
ওই ছবিতে দেখা যায়, একটা পুরুষ হাতের ভেতরে একটি মেয়ে হাত। ওই হাত দুটির একটি যে আলিয়া ভাটের এবং অন্যটি রণবীর কাপুরেরই, কমেন্ট বক্সে তা নিশ্চিত করে বলে দিয়েছেন দুই তারকার ভক্তরা। এছাড়া, আলিয়া কাকে মিস করছেন, তাও বুঝতে পেরেছেন নেটিবাসী। তাই, করোনা জয় করে আলিয়া-রণবীর শিগগিরই এক হোক, এই প্রার্থনাই করেছেন সকলে।
সম্প্রতি একসঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই তারকা জুটি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাটের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’র পরিচালক সঞ্জয় লীলা বানসালিও। সেখান থেকেই করোনায় আক্রান্ত হন রণবীর কাপুর। এরপর শোনা যায়, নির্মাতা বানসালিও করোনায় আক্রান্ত। তবে আলিয়ার করোনা নেগেটিভ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ মার্চ ২০২১ /এমএম