প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দীর্ঘ এক বছর পর কনসার্টে ফিরছেন ব্যান্ড তারকা জেমস। চলতি মাস থেকে বেশ কিছু কনসার্ট করবেন ‘নগরবাউল’ খ্যাত এই রকস্টার।তবে সবকিছুকে ছাপিয়ে ‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে ব্যান্ড নগর বাউল জেমসের অংশগ্রহণের খবরে শোবিজ অঙ্গন মুখরিত। এটি অনুষ্ঠিত হবে শুক্রবার, ১২ মার্চ রাজধানীর মিরপুরে ১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে।
কনসার্টে ফেরা নিয়ে জেমস বলেন, ‘করোনার জন্য দীর্ঘদিন কনসার্ট বন্ধ ছিল। নিজেও চাইনি বৈশ্বিক এই পরিস্থিতিতে কোনো আয়োজনে অংশ নিতে। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় কনসার্টে অংশ নিচ্ছি।’এদিকে নগরবাউল জেমস ছাড়াও ‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে স্টেজ মাতাবেন ডিজে রাহাত, বাপ কা বেটা শুভাশিষ-ঋতুরাজসহ ব্যাচের কণ্ঠশিল্পীরা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ মার্চ ২০২১ /এমএম





