Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত বছর পোশাকের ব্র্যান্ড ‘ইউভ’ লঞ্চ করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। অথচ ওই ব্র্যান্ডের বছর পূর্তিতে হাজির নেই নুসরাতই। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রীর স্বামী ব্যবসায়ী নিখিল জৈন লিখলেন, ‘নতুন সূচনা’। আপাতত এই পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে।

রাঙ্গোলি ইন্ডিয়া নামে একটি সংস্থার সিইও নিখিল জৈন। সেই সংস্থারই ব্র্যান্ড বিপণনদূত নুসরাত জাহান। সংস্থাটির ওয়েবসাইটে এখনও জ্বলজ্বল করছে নায়িকার ছবি। গত বছর নিখিলের সংস্থা রাঙ্গোলি থেকে ‘ইউভ’ নামে একটি পোশাক ব্র্যান্ডের আত্মপ্রকাশ করা হয়। এই ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত ছিলেন নুসরাত জাহান।

কিন্তু এক বছরে কত কিছুই না বদলে যায়! যে ইউভকে নিজের সন্তানসম বলেছিলেন নুসরাত। গত শনিবার সেই ব্র্যান্ডের বর্ষপূর্তির অনুষ্ঠানে ছিলেন না তিনি। তাকে ছাড়াই ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন নিখিল জৈন। এরপর সেই আয়োজনের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘নতুন সূচনা’।

তবে কি নুসরাতকে বাদ দিয়েই এগিয়ে যাবে ইউভ? এমন জল্পনার মাঝেই আর এক চরিত্র হয়ে উঠেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বলা ভালো, তার ইনস্টাগ্রাম স্টোরি। ইউভের শাড়িতে দেখা গেছে এই অভিনেত্রীকে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ইউভের নতুন শুভেচ্ছাদূত কি তবে শ্রাবন্তী? নুসরাতকে জায়গা নিয়ে নিলেন তিনি?

কয়েক মাস ধরে নুসরাত ও নিখিলের দাম্পত্য কলহ নিয়ে জল্পনার অন্ত নেই। এই অভিনেত্রীর সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তর সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা। দীর্ঘদিন ধরে নুসরাত-নিখিলকেও একসঙ্গে দেখা যাচ্ছে না। তাই ইউভের নুসরাতহীন সেলিব্রেশনের পর আরও একবার স্পষ্ট হয়ে গেল, স্বামী-স্ত্রীর মধ্যে আগের মতো কিছুই নেই!

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ফেব্রুয়ারি ২০২১ /এমএম

 


Array