প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতের ম্যাচে ক্রিস্টল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে জন স্টোনস দুটি এবং রহিম স্টার্লিং ও গুনদোগান একটি করে গোল করেন। অন্যদিকে ইতালিয়ান সিরি আ’তে ২-০ গোল ব্যবধানে রোনালদোর জুভেন্টাস। ইন্টারমিলানে পক্ষে একটি করে গোল করেন আর্তুরো ভিদাল ও নিকোলা বারেলা।
প্রিমিয়ার লিগে ক্রিস্টল প্যালেসকে হারিয়ে পয়েন্ট টেবিলে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে প্রথমস্থানে অবস্থান করা ম্যানইউর সংগ্রহ ৩৭ পয়েন্ট।
এদিকে ইতালিয়ান সিরি আ’তে ১৮ ম্যাচে ৪০ পয়েন্টে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এসি মিলান। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা ইন্টারমিলান সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আর জুভেন্টাস নেমেছে পাঁচ নম্বরে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ জানুয়ারি ২০২১ /এমএম





