Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সারাহ বেগম কবরীর। নতুন একটি ছবির নির্মাণকাজ শুরু করেছেন গত বছর। নাম ‘এই তুমি সেই আমি’।

এরই মধ্যে ছবির শুটিংসহ অনেক কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে ডাবিং। এর মধ্যে নতুন আরেকটি ছবি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছেন কবরী। নাম ‘আমার বাড়ী আমার খামার’।

পরিচালনার পাশাপাশি এর গল্পও তার লেখা। হাতে থাকা ছবির কাজ শেষ করে নতুন এ ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। এ ছবি প্রসঙ্গে কবরী বলেন, ‘নবম সংসদে মাননীয় প্রধানমন্ত্রী একটি বাড়ী একটি খামার প্রকল্প চালু করেছিলেন। প্রকল্পটি সবার কাছে ইতিবাচক হয়েছিল। ৬৬ হাজার মানুষ সেই প্রকল্প থেকে উপকৃত হয়েছিল। বিষয়টি সম্প্রতি আমি জেনেছি। প্রকল্পটি বর্তমানে বন্ধ আছে।

তবে এটা নিয়ে সম্প্রতি গল্প লেখা শুরু করেছি। অনেকটা সিনেমাটিক ঢঙেই ছবির গল্প এগিয়ে যাবে।’ গল্প লেখা শেষে ছবিটির পাত্র-পাত্রী নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ জানুয়ারি ২০২১ /এমএম


Array