প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রেম করলে উপহার আদান-প্রদান খুবই আনন্দের বিষয় হয়ে ওঠে। এমনিতেও উপহার পেতে সবারই ভালো লাগে। এই উপহারকে কেন্দ্র করেই পরিচালক দেবব্রত রনি নির্মাণ করেছেন রোমান্টিক কমেডি ধাঁচের নাটক।
নাটকের নাম ‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’। নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল। নাটকের কাহিনীতে দেখা যাবে অনি নামের একটি মেয়ে ফেসবুকে নীল প্রজাপতি নামের আইডি খুলে বড়লোক ছেলেদের সাথে প্রেম করে বেড়াচ্ছে। রনি বিষয়টি আইডেন্টিফাই করে অনিকে শিক্ষা দিতে চায়। এর পরিপ্রেক্ষিতে ঘটতে থাকে নানারকম মজার ঘটনা।
নাটকটিতে অনি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সারিকা ও রনি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নিলয় আলমগীর। এছাড়া অপু আহমেদ, সাফিজ আল মামুন, লতাসহ আরো অনেকেই আছেন নাটকটিতে।
উত্তরাতে ৯ ও ১০ জানুয়ারি দুদিন ব্যাপি এই নাটকের শুটিং হচ্ছে। ফারদিন ভিশন নিবেদিত নাটকটি প্রযোজনা করছেন মীর ফখরুদ্দীন ছোটন। নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ জানুয়ারি ২০২১ /এমএম





