প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউডের তারকা জুটি সাইফ-কারিনার ঘরে আসছে নতুন অতিথি। নিজে ও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মুম্বাইয়ে নতুন অ্যাপার্টমেন্টের অন্দরসজ্জাটাও তাই নতুনভাবে করছেন তারা।গত বছর থেকেই নতুন অ্যাপার্টমেন্ট সাজানোর কাজ নিয়ে ব্যস্ত আছেন সাইফ-কারিনা। গত মঙ্গলবার সেই কাজের একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে কারিনা কাপুরের ইনস্টাগ্রামের সেই ছবিতে দেখা যায়, অ্যাপার্টমেন্টের ভেতর তিনি ইন্টেরিয়র ডিজাইনারসহ তাকিয়ে আছেন ছাদে ঝোলানো ঝাড়বাতির দিকে। কারিনা কি যেন বোঝাচ্ছেন। আর পেছনে দৃশ্যমান সুদৃশ্য বইয়ের সেলফ।
পোস্টে তিনি লেখেন– ‘ব্যাক উইথ আওয়ার ফেভারিট ডিজাইন-বাই-দর্শিনী। ড্রিম হোম।’ছবিতে কারিনা কাপুরকে একটা লম্বা টপস পরে থাকতে দেখা গেছে, যাতে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে তার মা হওয়ার শারীরিক পরিবর্তন।এর আগে লকডাউনের সময় মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে নতুন অ্যাপার্টমেন্টের কথা জানিয়েছিলেন সাইফ আলি খান।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/০৫ জানুয়ারি ২০২১ /এমএম





