Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: না ফেরার দেশে চলে গেলেন বলিউডের অস্কারজয়ী সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের মা করিমা বেগম। সোমবার সকালে চেন্নাইতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর খবর এ আর রহমান নিজেই তার টুইটার অ্যাকাইন্ট থেকে পোস্ট করেন।

এই খবর প্রকাশ হতেই শোক প্রকাশ করতে শুরু করেন রহমান-ভক্তরা। জনপ্রিয় সুরকারের মায়ের আত্মার শান্তি কামনা করে একের পর এক টুইটে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। এছাড়া শোক জানিয়েছেন বিনোদন জগতের বহু তারকা।

তবে কীভাবে করিমা বেগমের মৃত্যু হল, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি ছেলে এআর রহমান কিছু জানাননি। মনে করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন বহু কালজয়ী গানের শ্রষ্ঠা এ আর রহমান। সে সময় এই সংগীতজ্ঞের নাম ছিল দিলীপ। বাবার মৃত্যুর পর থেকে ছেলেকে আকড়ে ধরে বড় করে তোলেন মা করিমা বেগম। এবার তাকেও হারালেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ ডিসেম্বর ২০২০/এমএম


Array