Menu

মাশরাফিদের মন খুলে খেলতে বললেন প্রধানমন্ত্রী

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে মন উজাড় করে খেলার পরামর্শ দিয়েছেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী ভিডিও কল করেছিলেন অধিনায়ক মাশরাফিকে। কথা বলেছেন দলের সবার সঙ্গে। জানিয়েছেন শুভকামনা।

শেখ হাসিনা বলেছেন, চ্যাম্পিয়ন হওয়াই শেষ কথা নয়, মন উজাড় করে খেলাই গুরুত্বপূর্ণ।

মাশরাফি জানালেন, প্রধানমন্ত্রী কখনোই ট্রফি জয়ের কথা বলেন না। প্রধানমন্ত্রী দলকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন, টেনশন না করে মন খুলে খেলতে। চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই। অনেক সময়ই আমাদেরকে ফোন করে উনি শুভেচ্ছা জানান। বরাবরই এরকমই বলেন। কখনোই বলেন না যে, এবার চ্যাম্পিয়ন হতেই হবে।

মাশরাফি বলেন, ‘আমি যেখানেই যাই, এমনকি আমার পরিবারেও, ট্রফি জয়ের কথা বলেন সবাই। কিন্তু বাংলাদেশে মনে হয় প্রধানমন্ত্রীই একজন, কখনোই এই কথা বলেননি।’

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ মে ২০১৯/ এমএম


Array