Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সোমবারই নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। পাশাপাশি এও জানান, তার পরিবারের অন্য সবারই করোনা টেস্ট করানো হয়েছে, রেজাল্ট আসতে বাকি। মঙ্গলবার জানা গেল, অভিনেতার পরিবারের প্রত্যেকেরই রেজাল্ট পজিটিভ এসেছে।

সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন আবীরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। টলিউডের প্রবীণ এই তারকা জানিয়েছেন, ‘অ্যাকাডেমিতে ২২ ডিসেম্বরের নাটক ‘পুনরায় রুবি রায়’-এর শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছে। সবাই আইসোলেশনে। আপাতত সব কাজ বাতিল।’

এ আগে আবীর নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে লিখেন, ‘অবাক করা ব্যাপার হল, সম্পূর্ণ সুস্থবোধ করছি আমি। ভালোই আছি। শুধু গন্ধের অনুভূতিটুকু পুরোপুরি উধাও হয়ে গেছে। আবারও প্রমাণ হল এ জীবনে কিছুই নিশ্চিত নয়। সব রবম সুরক্ষা মেনেও করোনায় আক্রান্ত হলাম।’

গত বৃহস্পতিবার একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন আবীর। সেখানে অনেকেই তার সংস্পর্শে এসেছিলেন। তাদের প্রতি আবীরের সতর্কবার্তা, ‘কাজের সূত্রে যারা আমার কাছাকাছি এসেছেন তাদের অনুরোধ করব, নিজেদের সুরক্ষার জন্যই করোনা পরীক্ষা করিয়ে নিন।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ ডিসেম্বর ২০২০/এমএম


Array