প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ওমান নিষেধাজ্ঞা দেয়ায় দেশটির সঙ্গে আগামী এক সপ্তাহ বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার।তিনি বলেন, বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীগণকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ ডিসেম্বর ২০২০/এমএম
Array





