প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গোড়ালির চোট কাটিয়ে দ্রুত তার মাঠে ফেরাটা কঠিনই ছিল। তবে শুক্রবার বিস্ময়কর এক আশার বাণী শুনিয়েছিলেন পিএসজি কোচ টমাস টুখেল।দলের পরের ম্যাচেই নেইমারকে পাওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন তিনি।
শনিবার সেই আশার বেলুন চুপসে দিল ক্লাবের মেডিকেল বিভাগ। নেইমারের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করে তারা জানিয়ে দিয়েছে, এ বছর আর ব্রাজিলীয় ফরোয়ার্ডকে পাচ্ছে না পিএসজি। সব ঠিক থাকলে জানুয়ারিতে মাঠে ফিরবেন নেইমার।
চলতি বছরের বাকি সময়ে মাত্র দুটি ম্যাচ থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন বছরের শুরুতে ফিরতে পারলেই ফেব্রুয়ারিতে বার্সেলোনার বিপক্ষে মহারণের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন নেইমার।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ ডিসেম্বর ২০২০/এমএম
Array





