Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  বাংলাদেশের প্রথমসারির নাট্যদল প্রাঙ্গণেমোর থেকে একসঙ্গে দলের অর্ধেকেরও বেশি নাট্যকর্মী দলত্যাগ করেন গত ১২ ডিসেম্বর। ৪ দিনের ব্যবধানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন তারা ‘থিয়েটারিয়ান’ নামে নতুন দলের ঘোষণা দিয়েছেন।

নিজস্ব চিন্তা-চেতনায় সময়োপযোগী ও সৃজনশীল ভাবনা নিয়ে কাজ করবে থিয়েটারিয়ান। এ লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। গণতান্ত্রিকভাবে দলটি পরিচালিত হওয়ার লক্ষ্যে তারা শিগগিরই দুই বছর মেয়াদি একটি পরিচালনা কমিটি গঠন করবেন।

নতুন দলের ঘোষণা উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সেগুনবাগিচায় এক রেস্টুরেন্টে দলের সদস্যরা মিলিত হন। সেখানে বেশ কিছু কর্মপরিকল্পনা নেয়া হয়। এর মধ্যে নতুন নাটক মঞ্চে আনার জন্য কর্মপরিকল্পনা শুরু করেছেন তারা। দেশ-বিদেশের মানসম্পন্ন নাটক তারা মঞ্চে আনবে বলে জানা গেছে। এরই মধ্যে মহড়ার জন্য ঢাকার রামপুরায় একটি অস্থায়ী মহড়া কক্ষের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র সরোয়ার সৈকত।

নতুন এ নাট্যদলের সদস্য হয়েছেন- মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, সরোয়ার সৈকত, ইউসুফ পলাশ, মীর সালাউদ্দিন বাবু, রবি খান, আবু হায়াত মাহমুদ, সায়েম সিদ্দিক অপু, সীমান্ত আমীন, শুভেচ্ছা রহমান, বন্ধু তুহিন, রিগ্যান সোহাগ, আমিরুল মামুন, জয়নাল আবেদীন মনির, ডালিম মিলাদ, অনিন্দ্র কিশোর, সুমী মণ্ডল, তৌহিদ বিপ্লব, সায়েদুর রহমান, আহমেদ সুজন, লিটু রায়, রুহুল আমীন রাজা, চৈতালি হালদার, নিরঞ্জন নীরু, মাহমুদুল হাসান, রাকিব খান রনক, এমএমআর মিঠুন, ঊর্মিল মজুমদার, আবদুল হাই, আল-আভী জাহান টুসি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array