রাজবাড়ী প্রতিনিধি সিনান আহমেদ শুভ :: রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন, পুুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন।
বুধবার সকাল থেকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাষ্কর্য ও শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শহরের ১নং রেলগেট এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন।
এ সময় রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারী-বেসরকারী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ ডিসেম্বর ২০২০/এমএম






