Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শীতের শুরুতেই এবার ঢাকাসহ বেশকিছু জায়গায় কুয়াশা মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। আজ বুধবারও ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি রকমের কুয়াশা পড়তে পারে।বুধবার (৯ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৬ টায় দিনের তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৯ শতাংশ। মঙ্গলবারের স্বচ্ছ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৮ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩০ মিনিটে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯  ডিসেম্বর ২০২০/এমএম

 


Array