Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।পরিবারের কোনো সদস্যের অসুস্থতার জন্য টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না স্টার্কের, এমনটিই জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।

অসি কোচ বলেন, আমরা স্টার্ককে তার পরিবারের পাশে থাকতে দেব। সে যখন উপযুক্ত সময় মনে করবে, তখনই দলে ফিরতে পারবে। পরিবারের সঙ্গে কথা বলেই ও নিজের ফেরার সঠিক সময় বেছে নেবে।

এদিকে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার ডেভিড ওয়ার্নারও। দলে নেই অ্যাশটন আগর। এ ছাড়া জেমস প্যাটিনসনকেও বিশ্রাম দেয়া হয়েছে এই সিরিজে।

ইনফরমার স্টার্ককে হারিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে চাপে পড়বে অস্ট্রেলিয়া।রোববার ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্টার্কের অনুপস্থিতি ভোগাতে পারে অস্ট্রেলিয়াকে।শুক্রবারের প্রথম ম্যাচে ভালোই বল করেছিলেন স্টার্ক। নিয়েছিলেন ২ উইকেট।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array