Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  দেশে করোনায় একদিনে আরো ২০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৫৪৪ জন।শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৭৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন হয়েছে।বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় ৩৩তম অবস্থানে রয়েছে।

এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ১৩ লাখ এবং মৃত্যু ১৪ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন প্রায় ৪ কোটি ২৪ লাখ মানুষ।ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ১৩ লাখ ৮ হাজার ১১৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ছয় লাখ মানুষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ হাজার ১০১ জনের। একই সময়ে নতুন করে ৩ লাখ ৬৭ হাজার ১১৮ জন সুস্থ হওয়ায় সুস্থ মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ৩৫৯ জন।

নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৬৭৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫৫৫ জনের।দ্বিতীয় অবস্থানে ভারত। এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ৯ হাজার ৮৭১ জন। মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ৭৫২ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। এখন পর্যন্ত করোনায় ৬২ লাখ ৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৯৭ জনের।ফান্সকে টপকে চতুর্থ অবস্থানে আসা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৮৭ হাজার ৯৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ হাজার ৬২ জন।পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ২১ লাখ ৮৩ হাজার ৬৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ হাজার ৯৫৭ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ নভেম্বের ২০২০/এমএম

 

 


Array