Menu

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি সিনান আহমেদ শুভ :: রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার দে‌ৗলত‌দিয়ার পদ্মা নদী‌তে ধরা পড়ে‌ছে ১৫ কে‌জি ওজ‌নের বিশাল আকৃ‌তির এক‌টি কাতল মাছ।বুধবার ভোর রা‌তে আনিস কাজীর জা‌লে মাছ‌টি ধরা প‌ড়ে।মাছ‌টি বি‌ক্রির জন্য সকা‌লে দৌলত‌দিয়া ঘা‌টের দুলাল চালা‌কের আড়তে আন‌লে ঘা‌টের ‌মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা থেকে ১৩০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি একটু লা‌ভের আশায় কিনে নেন।

প‌ড়ে তি‌নি দুপু‌রে ১৩৫০ টাকা কে‌জি দ‌রে ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে ২০ হাজার ২৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টের অদু‌রের পদ্মা নদী‌তে ভো‌রে আ‌নিস কাজী নামের জে‌লের জা‌লে ধরা প‌ড়ে কাতল‌টি। প‌ড়ে তি‌নি ঘাটের দুলাল চালা‌কের আড়তে মাছ‌টি বি‌ক্রির জন্য আন‌লে তি‌নি ১৩০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি কি‌নে ১৩৫০ টাকা কে‌জি দ‌রে ২০ হাজার ২৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এখন প্রায়ই নদী‌তে এ ধর‌নের বড় বড় মাছ ধরা পড়‌ছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/২৫ নভেম্বের ২০২০/এমএম


Array