Menu

রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ :: কৃ‌ষি প্র‌নোদণা কর্মসূচি ২০২০-২১ এর আওতায় ফস‌লের আবাদ ও উৎপাদন বৃদ্ধির ল‌ক্ষে রাজবাড়ী‌তে ২৫শ ১০ জন কৃষকের মা‌ঝে বিনামূ‌ল্যে র‌বি ও খ‌রিপ মৌসু‌মের বি‌ভিন্ন ধর‌নের ফস‌লের বীজ ও সার বিতরণ কার্যক্র‌মের উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার দুপু‌রে সদর উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের যৌথ আয়োজ‌নে উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসের সাম‌নে র‌বি ও খ‌রিপ মৌসু‌মের বীজ ও সার বিতরণের উ‌দ্বোধন ক‌রেন রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী।

এ সময় ৬৫০ জন‌কে কৃষককে তিন ধ‌র‌ণের বীজ ও সার দেয়া হয়। এছাড়া বাঁকী ১৮৬০ জন কৃষক‌কে পর্যায়ক্র‌মে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে এ বীজ ও সার দেয়া হ‌বে।রাজবাড়ী সদর উপ‌জেলার ২৫শ ১০ জন কৃষককের ম‌ধ্যে ৪৬০ জন‌কে বো‌রো, ৬২০ জন‌কে গম, ১৮০ জন‌কে ভুট্টা, ৩৪৫ জন‌কে স‌রিষা, ১২৫ জন‌কে সূর্যমূখী, ৫০ জন‌কে চিনাবাদাম, ৫০ জন‌কে শীতকালীন মুগ, ৬৫০ জন‌কে পেঁয়াজ ও ৩০ জনকে গ্রীষ্মকালীন মুগের বীজ ও সার দেয়া হ‌বে।

এ‌তে সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী।বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে বক্তব্য রা‌খেন, ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ অধিপ্ত‌রের উপপ‌রিচালক গোপাল কুষন দাস, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান রা‌কিবুল হাসান পিয়াল, কৃষক প্র‌তি‌নি‌ধি ও আওয়ামী লীগ নেতা হেদা‌য়েত আলী সোহরাব, উপ-সহকারী উ‌দ্ভিদ সংরক্ষণ অ‌ফিসার মোঃ মতিউর রহমান প্রমূখ।স্বাগত বক্তব্য রা‌খেন, উপজেলা কৃ‌ষি কর্মকর্তা মোঃ বাহাউ‌দ্দিন সেক।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ নভেম্বের ২০২০/এমএম


Array