প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়েছে।মঙ্গলবার আর্জেটিনার রাজধানী বুয়েন্স এইরের্সে বেসরকারি ক্লিনিকে তার অস্ত্রোপচার করা হয়।
ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক বলেছেন, ‘তার মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত আমরা সফলভাবে অপসারণ করতে পেরেছি।’
মানসিক চাপ ও অবসাদের কারণে সোমবার ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুরুতে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন ‘ম্যারাডোনা ভালো আছেন’।
এর পর মঙ্গলবার তিনিই জানান, ম্যারাডোনার মস্তিস্কের বাঁ দিকে রক্ত জমাট বেঁধেছে। তার অস্ত্রোপচার লাগবে।এর পর ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতাল থেকে আরেকটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। রাতেই তার সার্জারি করা হয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ নভেম্বের ২০২০/এমএম





