Menu

রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ :: প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা, দোয়া মাহ‌ফিল ও পুরস্কার বিতরনী অনু‌ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দি‌কে ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা প‌রিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

এ সময় রাসুল (সঃ) এর জীবনী ও শা‌ন্তির ইসলাম ধর্ম নি‌য়ে আলোচনা করা হয় এবং হামথ, নাথ, রচনা, আযানসহ ৫ ইভেন্টে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া সমগ্র মুস‌লিম জাতির শা‌ন্তি কামনায় করা হয় দোয়া মোনাজাত।রাসুল (সঃ) ও ইসলাম ধর্ম সম্প‌র্কে ভুল তথ্য না দি‌তে আলেম ওলামা এবং মাদরাসার শিক্ষক ও মস‌জিদের ইমামদের প্র‌তি অনুরোধ জানান। এছাড়া স‌হিংসতার পথ বেছে না নি‌তে সবার প্রতি আহ্বান জানানো হয়।

এতে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশন রাজবাড়ীর উপ-প‌রিচালক মোঃ সাহাবুদ্দীনের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) সারোয়ার আহম্মেদ সালেহীন।বিশেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোঃ সালাহউ‌দ্দিন, জেলা এনএসআই এর উপ-প‌রিচালক শ‌রিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অ‌ফিসার মোঃ সাঈদুজ্জামান খান, ভান্ডা‌রিয়া সি‌দ্দিকীয় ফা‌জিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম মুনির, ইসলামিক ফাউন্ড‌শেন রাজবাড়ীর ফিল্ড অ‌ফিসার আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ নভেম্বের ২০২০/এমএম


Array