প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আজ শনিবার দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।গতকাল শুক্রবার সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্ব নিম্ন ছিল তেঁতুলিয়ায় ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ অক্টোবর ২০২০/এমএম
Array





