রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ :: ধর্ষন ও নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার অনাচার ও ধর্ষকদের বিচারের দাবীতে রাজবাড়ীতে প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এ সময় মহিলা পরিষদের সাথে একাত্বতা প্রকাশ করে মানববন্ধন করেন রাজবাড়ী হেল্পলাইন নামের একটি সামাজিক সংগঠন।মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন মহিলা পরিষদ ও হেল্পলাইনের সদস্যরা।
প্রতিবাদ কর্মসূচিতে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিলা পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক সবিতা চন্দ্র, জেলা জাসদের সভাপতি স্বপন কুমার দাস, সাংস্কৃতিককর্মী বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, ধীরেন্দ্রনাথ, জেলা সিপিবি সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
এদিকে রাজবাড়ী হেল্পলাইনের মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী হেল্প লাইনের অ্যাডমিন প্যানেলের সুতপা চৌধুরী রুপা, স্মৃতি ইসলাম, মিজানুর রহমান, মাহফুজুর রহমান, পাভেল রহমান প্রমূখ।
প্রতিবাদ কর্মসূচি সঞ্চালনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নেহাল আহম্মেদ।এ সময় সারাদেশে নারী ধর্ষন, হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানানো হয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ অক্টোবর ২০২০/এমএম





