Menu

রাজবাড়ী থেকে,সিনান আহমেদ শুভ :: করোনা কালিন সময়ে নিরলস ভাবে অফিস, মাঠে-ঘাটে ছুটে চলা রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাঈদুজ্জামান খান নিজেই এখন করোনা আক্রান্ত হয়ে পরেছেন।তাকে উন্নত উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকালে রাজধানী ঢাকার সরকারী কর্মচারী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাঈদুজ্জামান খানের সহধর্মীনি ও রাজবাড়ীর সাবেক আরডিসি সাদিয়া ইসলাম লুনা জানান, গত শনিবার মোঃ সাঈদুজ্জামান খানের করোনা পজেটিভ আসে। গত রবিবার সকালে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আরো উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকালে রাজধানী ঢাকার সরকারী কর্মচারী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি সকালের কাছে দোয়া কামনা করেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ অক্টোবর ২০২০/এমএম


Array