Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে স্বল্প পরিসরে আন্তর্জাতিক ফ্লাইটও পরিচালনা করছে।

শনিবার (৩ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ঢাকা থেকে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এছাড়া আন্তর্জাতিক রুটগুলোতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। অভ্যন্তরীণ রুটে ভ্রমণপূর্বক সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশেষ করে হ্যান্ড গ্ল্যাভস, মাস্ক, ফেস শিল্ড প্রদান করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ট্রাভেল করার সময় সকল ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এছাড়া কক্সবাজারসহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্য হলিডে প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমান করোনাকালীণ সময়ে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ১ জুন থেকে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা।

এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে স্বল্প পরিসরে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার। উল্লেখ্য, যাত্রী সেবাকে প্রাধ্যন্য দিয়ে ২০১৪ সালের ১৭ জুলাই থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

সংস্থাটির বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০। টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নাম্বারে ফোন করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ সেন্টারে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মানবকণ্ঠ/এইচকে

বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে স্বল্প পরিসরে আন্তর্জাতিক ফ্লাইটও পরিচালনা করছে।শনিবার (৩ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ঢাকা থেকে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া আন্তর্জাতিক রুটগুলোতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।

অভ্যন্তরীণ রুটে ভ্রমণপূর্বক সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশেষ করে হ্যান্ড গ্ল্যাভস, মাস্ক, ফেস শিল্ড প্রদান করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ট্রাভেল করার সময় সকল ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া কক্সবাজারসহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্য হলিডে প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমান করোনাকালীণ সময়ে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ১ জুন থেকে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে স্বল্প পরিসরে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।

উল্লেখ্য, যাত্রী সেবাকে প্রাধ্যন্য দিয়ে ২০১৪ সালের ১৭ জুলাই থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। সংস্থাটির বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০।

টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নাম্বারে ফোন করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ সেন্টারে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ অক্টোবর ২০২০/এমএম


Array