রাজবাড়ী প্রতিনিধি সিনান আহমেদ শুভ :: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং স্থগিত হওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মন্ডল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০২ অক্টোবর) বেলা ১১টায় তাহার নিজ বাসভবনে পরিবার বর্গের আয়োজনে এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ার মাহফিল শেষে তাহার কবর স্থানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল হোসেন সিকদার, গোয়ালন্দ উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদুল ইসলাম, কৃষক লীগের সদস্য সচিব হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন, আত্মীয় স্বজন, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লিগন।
উল্লেখ্য, সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে তাহার নিজ বাসভবনের উঠানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। মৃত্যু কালে তিনি দুই স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ অক্টোবর ২০২০/এমএম





