Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ চার হাজার ৭ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫৭ জন।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০২টি পরীক্ষাগারে ১৪ হাজার ২৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৪টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৫৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫২ হাজার ১৭৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন মৃত্যু বরণ করেছেন। এদের মধ্যে দশ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, সিলেট বিভাগে একজন ও রংপুরে একজন রয়েছেন।এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮০ হাজার ৪৮৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৬৯ হাজার ২৮৭ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৩১ লাখ ৯ হাজার ৪৯৮ জন।

করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৩০ হাজার ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৭৭ হাজারের বেশি মানুষ।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৪৬ হাজার ২১৬ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৫০৬ জন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array