Menu

সিনান আহমেদ শুভ রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ী‌তে বর্ণাঢ্য আয়োজ‌নের মধ্য দি‌য়ে বাংলা‌দেশ আওয়ামী মু‌ক্তি‌যোদ্ধা প্রজন্ম লী‌গের ১৩তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে। শুক্রবার সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে আওয়ামী মু‌ক্তি‌যোদ্ধা প্রজন্ম লী‌গ রাজবাড়ী জেলা শাখার আয়োজ‌নে জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে জাতীয় ও দলীয় পতাকা উ‌ত্তোলন ক‌রেন নেতাকর্মীরা।

পতাকা উপ‌ত্তোলন শে‌ষে জেলা শহ‌রে এক‌টি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। এ সময় র‍্যালিটি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ক‌রে দলীয় কার্যাল‌য়ে এ‌সে শেষ হয়।প‌রে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর  রহমা‌নের প্রতিকৃ‌তিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে আওয়ামী মু‌ক্তি‌যোদ্ধা প্রজন্ম লী‌গ রাজবাড়ী জেলা শাখার সভাপ‌তি মোঃ ফ‌রিদ আলী মোল্লার   সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও জেলা প‌রিষদ চেয়ারম্যান ফ‌কির আব্দুল জব্বার।

জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হো‌সে‌নের সঞ্চলনায় বক্তব্য রা‌খেন, জেলা আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক অ্যাডঃ স‌ফিকুল হো‌সেন, কেন্দ্রীয় ক‌মি‌টির হা‌সিবুল হাসান, মহ‌সিন মৃধা, জেলা মু‌ক্তি‌যোদ্ধা প্রজন্মলী‌গের সহ-সভাপ‌তি আবুল হো‌সেন, সদরের সভাপতি রা‌কিবুল ইসলাম শা‌কিল, সাধারন সম্পাদক আব্দুর র‌শিদ প্রমূখ।

এছাড়া জেলা, উপ‌জেলা, পৌর, ইউ‌নিয়ন পর্যা‌য়ের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।বক্তরা ব‌লেন, ভাল কাজ ও শৃঙ্খলার ম‌ধ্যে মুক্তি‌যোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী‌তে ভাল অবস্থান তৈ‌রি ক‌রে‌ছে। এখন পর্যন্ত কোন নেতাকর্মীর না‌মে অ‌ভি‌যোগ পাওয়া যায়‌নি। প্রধানমন্ত্রীর হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে সময় কাজ কর‌ছে এবং কর‌বেন। এ জন্য আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠ‌নের নেতা‌দের সহ‌যোগীতা কামনা ক‌রেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array