Menu

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি :: রাজবাড়ী সদর উপ‌জেলার বরাট ইউ‌নিয়‌নের আলহাজ্ব আব্দুল ক‌রিম উচ্চ বিদ্যাল‌য়ের প‌রিচ‌লনা পর্ষ‌দের নতুন সভাপতি কা‌নিজ ফা‌তেমা চৈ‌তি‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌নো হ‌য়ে‌ছে। ‌রোববার দুপুর ১২টার দি‌কে মাসিক সভা শুরুর পূ‌র্বে রাজবাড়ী-১ আস‌নের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও প্র‌তিষ্ঠান‌টি প‌রিচালনা পর্ষ‌দের নবাগত সভাপতি এম‌পি কন্যা কা‌নিজ ফ‌া‌তেমা চৈ‌তিকে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান বিদ্যাল‌য়ের শিক্ষক মন্ডলী ও কমি‌টির সদস্যরা।

প‌ড়ে বিদ্যাল‌য়ের নবাগত সভাপতি কা‌নিজ ফ‌া‌তেমা চৈ‌তি’র সভাপ‌তি‌ত্বে বিদ্য‌ালয় প‌রিচালনা কমি‌টির মা‌সিক সভা অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে উপস্থিত ছি‌লেন রাজবাড়ী-১ আস‌নের সংসদ সদস্য কাজী কেরামত আলী, আলহাজ্ব আব্দুল ক‌রিম উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ক‌বিরউ‌দ্দিন বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী মন্ডল, শিক্ষক আব্দ‌ুর রাজ্জাক, অ‌ভিভাবক সদস্য রোকন ফকির প্রমূখ।

ক‌রোনাকালীন সম‌য়ে বিদ্যালয়‌টির অনলাইন ক্লাসসহ কারিগ‌রি সেক্টরের উন্নয়ন এবং অনলাইন ক্লা‌সের গতিশীল কর‌তে টি‌ভি ও প্রো‌জেক্টর দাবি ক‌রেন বিদ্যালয়ের শিক্ষকরা। সে দাবির প্রে‌ক্ষি‌তে এম‌পি কাজী কেরামত আলী টি‌ভি প্রদা‌নের আশ্বাস দেন এবং সভা শে‌ষে অ‌ফিস কক্ষ ও শ্রেণী কক্ষ প‌রিদর্শন ক‌রেন এম‌পি, বিদ্যালয়ের সভাপ‌তিসহ শিক্ষকরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array