সিনান আহমেদ শুভ, রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ীর বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের পুকুর, বিল ও জলশয়ে রাজস্ব খাতের আওতাধীন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।রোববার বেলা ১১টার দিকে রাজবাড়ীর সদর উপজেলা পরিষদের পুকুরে এর আওতাধীন ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, ক্ষেত্র সহকারী ইয়াকুব আলী প্রমুখ।জানাগেছে, ধারাবাহিক ভাবে রাজস্ব খাতের মাছের পোনা সদর উপজেলার ২৪টি স্থানের পুকুর ও জলাশয়ে মোট ৪শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ সেপ্টেম্বর ২০২০/এমএম





