Menu

সিনান আহমেদ শুভ, রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি :: ইউ‌পেপ এর মাধ্য‌মে একীভূত কার্যক্রম বাস্তবায়‌নের ল‌ক্ষে রাজবাড়ীতে বি‌শেষ চাহিদা সম্পূর্ণ (প্র‌তিবন্ধী) শিশু‌দের মা‌ঝে হুইল চেয়ার ও চশমা বিতরণ করা হ‌য়ে‌ছে। রোববার সকাল ১০টার দিকে উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গ‌নে সদর উপ‌জেলা শিক্ষা অ‌ফিস, উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা প‌রিষ‌দের যৌথ আ‌য়োজ‌নে হুইল চেয়ার ও চশম‌া বিতরণ করা হয়।

এ‌তে সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্ত‌া মো. সাঈদুজ্জাম‌ান খান এর সভাপতি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন রাজবাড়ী-১ আস‌নের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সদর উপ‌জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার নাছ‌রিন আক্তার প্রমুখ।

এ সময় সদর উপ‌জেলার ৫টি স্কু‌লের ৩ জন প্র‌তিবন্ধী শিক্ষার্থী‌কে হুইল চেয়ার ও ২ জন‌কে চশমা দেয়া হয়। প্রধান অ‌তিথি এম‌পি কাজী কেরামত আলী ব‌লেন, প্র‌তিবন্ধী শিশুদের সমা‌জের বোঝা ম‌নে ক‌র‌বেন না। ওরাই আগামী দি‌নের ভ‌বিষ্যৎ। প্রধানমন্ত্রী প্র‌তিবন্ধী শিশু‌দের ভালবাসেন এবং অনেক সহ‌যো‌গিতা ক‌রেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array