প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: তপ্ত গরম বয়ে যাচ্ছে দেশের অধিকাংশ অঞ্চলে। টানা এই তাপপ্রবাহের মাঝে স্বস্তির খবর দিল বাংলাদেশ আবহাওয়া অফিস। চলমান এই তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। দেশের নয়টি অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। সেসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।
বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ সেপ্টেম্বর ২০২০/এমএম





