Menu

সিনান আহমেদ শুভ, রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ী জেলার অন্যতম একটা দর্শনীয় স্থান কমলবিল। প্রায় ১২ লাখ লোকের বসবাস এই জেলায়, যেখানে পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম এই পদ্মবিল।

কিন্তু গত কয়েকদিনে অনেক দায়িত্বশীল মানুষ রয়েছেন যারা এই বিলের সৌন্দর্য্য অবলোকন করতে যাচ্ছেন। এবং যথারীতি ফিরে আসছেন ২ হাত ভরে ছেড়া পদ্মফুল নিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বিল দেখার আমন্ত্রণ জনিয়ে ছবি সহ পোস্ট দিচ্ছেন। আমার প্রশ্ন হলো আপনাদের নির্বিচারে ফুল ছিড়ে ও ন্যাড়া বিল দেখে পরের ভ্রমণ পিপাসুদের কি আপ্যায়ন রাখলেন প্রিয় এলাকাবাসী। অনুগ্রহ করে সুস্থ রুচির প্রকাশ ঘটান।

ফুল গাছেই সুন্দর। আর গাছের ও প্রান আছে।রাজবাড়ী সম্পদ পদ্মবিল। রক্ষার দায়িত্ব আমাদের সবার। এর সৌন্দর্য্য উপভোগ করুন, দয়া করে পদ্মফুল ছিড়বেন না।

স্থান: রাজধার পুর, মাঠবাড়িয়া, বুড়োর বিল, চন্দনি (কমল বিল) রাজবাড়ী।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array