Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অবসরের ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক কিংবদন্তি সেন্টার-ব্যাক ভিনসেন্ট কোম্পানি।৩৪ বছর বয়সী বেলজিয়ান তারকা এবার পুরোদমে কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্বদেশি ক্লাব আন্ডারলেখটের।

গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টেনে নিজের পুরনো ঠিকানা আন্ডারলেখটে যোগ দেন কোম্পানি। বেলজিয়ান এ ক্লাবটির হয়ে ২০০৩ সালে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।

পরে ২০০৮-২০১৯ পর্যন্ত ক্যারিয়ারের সুবর্ণ অধ্যায় কাটিয়েছেন ইতিহাদ স্টেডিয়ামে। কোম্পানি দ্বিতীয় মেয়াদে আন্ডারলেখটে যোগ দেন খেলোয়াড় ও কোচ হিসেবে। এবার এক মৌসুম পরেই অবসর নিয়ে পুরোদমে ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব শুরু করবেন তিনি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ আগস্ট ২০২০/এমএম


Array