Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলা বড় চ‌্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার (২৫ জুলাই) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।

ডা. আবুল বাসার বলেন, ‘আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, কারও পক্ষেই দুর্নীতি রোধ করা সম্ভব না। বড় চ্যালেঞ্জ হলো স্বাস্থ্যের যে অবস্থা এখন আছে, মহামারির ক্ষেত্রে আমরা যা ফেইস করছি সেগুলো দূর করার চেষ্টা করা।’

এ সময় তিনি বলেন, ‘দুর্নীতির কথা যদি বলেন, দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙ্গুল তুলে সেটা বোধহয় সবচেয়ে বোকামি হবে।’

প্রসঙ্গত, গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ জুলাই ২০২০/এমএম


Array