Menu

জুলফিকার আলী, রাজবাড়ী :: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পাঁচটিকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রাবন্তি বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। পাঁচটিকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রাবন্তি বিশ্বাস করেনা পজিটিভ হয়ে প্রথমে নিজ বাড়ী মৃগীতে আইসোলেশনে ছিল।

সম্প্রতি তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে তাকে রাখা হয়েছে। শ্রাবন্তি বিশ্বাস চলতি বছরের মার্চ মাসে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পাঁচটিকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে মার্চ মাসে জয়েন্ট করেন। চাকরী জীবনের প্রথম স্টেশন এই স্কুল।

২৬শে মার্চ থেকেই করোনকালীন ছুটির কারণে তিনি স্কুল ও ছাত্র-ছাত্রীদের সাথে মেলামেশার তেমন একটা সুযোগ করে উঠতে পারেন নাই। তার এই করোনা ভাইরাস পজেটিভ নিউজে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আহম্মেদ সহ সকল সদস্যবৃন্দ মর্মাহত।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ জুলাই ২০২০/এমএম


Array