Menu

জুলফিকার আলী, রাজবাড়ী :: রাজবাড়ী পাংশা উপজেলায় বৃহস্পতিবার বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণরি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

পাংশা উপজেলা সম্মেলন কক্ষে আদিবাসি ২শত শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ বিতরণ করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাগন, আদিবাসি উন্নয়ন সমিতির নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ জুলাই ২০২০/এমএম


Array