বাংলানিউজসিএ ডেস্ক :: করোনা সংক্রমণ থেকে বাঁচতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, সতর্কতার মাধ্যমে করোনা মহামারি প্রতিরোধ করে আমরা করোনামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো।
শুক্রবার (১০ জুলাই) সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের জীবাণুনাশক টানেল উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন। সিলেটের বেসরকারি সংস্থা ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে জীবাণুনাশক টানেলগুলো দেওয়া হয়।ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জীবাণুনাশক টানেলের উদ্বোধন করে তার যথোপযুক্ত ব্যবহারেরও অনুরোধ করেন ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি নাজমুল হোসেন, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রেজা চৌধুরী ও ডা. হেলাল।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১০ জুলাই ২০২০/এমএম





