Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু আরও বেড়েছে। এখন গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস।

পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) ৩য় পর্যায়’ প্রকল্পের মাধ্যমে পরিচালিত এক জরিপের ফলে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএসের সম্মেলনকক্ষে ওই জরিপের ফল তুলে ধরেন।আশরাফুল হক বলেন, জরিপে পুরুষের ক্ষেত্রে প্রত্যাশিত গড় আয়ু বেড়ে ৭১ দশমিক ১ বছর এবং নারীদের ৭৪ দশমিক ২ বছর হয়েছে।

আগের জরিপে পুরুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭০ দশমিক ৬ বছর; আর নারীদের ৭৩ দশমিক ৫ বছর।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ধারাবাহিকভাবেই বাড়ছে। ২০১৮ সালের জরিপে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু পাওয়া গিয়েছিল ৭২ দশমিক শূন্য ৫ বছর।
শিশু মৃত্যুর হার কমে আসায় এবং দেশে জটিল রোগের চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাওয়াকে এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩০ জুন ২০২০ /এমএম


Array