সিনান আহমেদ শুভ, রাজবাড়ী প্রতিনিধি :: করোনায় আক্রান্ত হয়েছেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম। রাজবাড়ী তে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসা ১৪১টি স্যাম্পলের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ও ২জন চিকিৎসক, কালুখালীর ৭ জন স্বাস্থ্য কর্মীসহ ৪১ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ২০৬ জন। গত শুক্রবারও ১৩ জনের পজেটিভ আসে
রাজবাড়ীর সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন, কালুখালী উপজেলায় ৩ জন চিকিৎসক এবং ৭ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩ জন, বালিয়াকান্দি উপজেলায় ২ জন চিকিৎসক এবং উপজেলা নির্বাহী অফিসারসহ মোট ১৫ জন, গোয়ালন্দ উপজেলায় ৩ জন এবং পাংশা উপজেলায় ২ জন রয়েছে। এ পর্যন্ত রাজবাড়ী জেলা মোট শনাক্ত হয়েছে ২০৬ জন, সুস্থ হয়েছে ৬৯জন এবং মারা গেছে ২ জন।
এর আগে গত শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে পূর্বের পাঠানো ৯৮ টি নমুনা। যার মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে এবং জেলায় মোট আক্রান্ত ১৬৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন (সজ্জনকান্দার ৩ জন, বড় লক্ষীপুরে ১ জন, লক্ষীকোলে ১ জন, চন্দনীর বাড়াইজুরীতে ১ জন, পাঁচুরিয়া আন্দারমানিকে ১ জন ও এসপি অফিসের ১ জন স্টাফ)।
এছাড়া কালুখালী উপজেলার ২ জন (গঙ্গানন্দপুর এবং মৃগী) এবং বালিয়াকান্দি উপজেলায় ৩ জন (বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, পরিবার পরিকল্পনা অফিসের ১ জন স্টাফ, পূর্ব মৌকুড়ীতে ১ জন)। এছাড়া জেলায় এ পর্যন্ত ৬৯ জন সুস্থ হয়েছেন ও মারা গেছে ২ জন। আক্রান্তদের সবার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, রাজবাড়ীতে করোনা ভাইরাসের আতঙ্ক বেড়েই চলছে।
বাংলানিউজসিএ/ঢাকা/২১জুন ২০২০/এমএম





